- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর
- মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১
- বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হলো ১০টি বিল
- যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও জর্ডানে পাল্টা আঘাত ইরানের
- জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির
- ফাইনালে আর্জেন্টিনা, স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের
৫০০ টাকায় মাসব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সারা দেশে
সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের একই দাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে রাজধানী ঢাকা কিংবা দেশের কোনো ইউনিয়ন—ইন্টারনেট সেবাদাতাদের একই দামে সংযোগ দিতে হবে।
রাজধানীর রমনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কেন্দ্রীয় কনফারেন্স হলে আয়োজিত প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট এর ‘এক দেশ এক রেট’ ট্যারিফের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক (সিস্টেম এন্ড সার্ভিস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এসব তথ্য জানান।
ওই অনুষ্ঠানে সারা দেশে ব্রডব্যান্ডের একমাসে ৫ এমবিপিএস ইন্টারনেটের দাম ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ১০ এমবিপিএস ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। নির্ধারিত দামের কম নেওয়া যাবে, বেশি নয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: