- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
ইমোজি এবার টুইটারে
জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে যুক্ত হতে চলেছে একাধিক ইমোজি। এই তথ্য জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট জেন মাঞ্চুন ওয়াং। সম্প্রতি জেন আসন্ন ইমোজির বেশকিছু স্ক্রিনশটও শেয়ার করেছে নিজের টুইটার অ্যাকাউন্টে।
টুইটার যুক্ত করতে পারে লাইকস , চিয়ার, হুম, স্যাড এবং হাহার মতো ইমোজিগুলো। তবে এগুলো এখনও প্রাথমিক অবস্থায় আছে। ফেসবুক ছাড়াও এই বিভিন্ন প্রতিক্রিয়া মূলক ইমোজি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহার করা যাচ্ছে।
মাইক্রোব্লগিং সাইটের আসন্ন ইমোজিগুলোর একটি স্ক্রিনশট প্রকাশ করে জেন মাঞ্চুন ওয়াং । তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে এটি শেয়ার করেছেন। জেনের দেওয়া ছবি দেখে মনে করা হচ্ছে ফেসবুকের মতো খানিকটা অনুরূপ রাখা হয়েছে আসন্ন ইমোজিগুলোকে। আশা করা হচ্ছে হাহা এবং স্যাড ইমোজির সঙ্গে মাইক্রোব্লগিং সাইটে অন্তর্ভুক্ত করা হতে পারে হুম এবং চিয়ার ইমোজিগুলোকে। তবে টুইটারে রাখা হচ্ছে না অ্যাঙ্গরি ইমোজিটি।
চলতি বছরের মার্চ মাসে এই ইমোজি চালু করার বিষয়ে টুইটার একটি সমীক্ষা চালিয়েছিল। যার ফল স্বরূপ মাধ্যমে এই ইমোজির আত্মপ্রকাশ ঘটছে বলে মনে করছেন অনেকে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: