- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
লাল গ্রহের ছবি প্রকাশ করল চীন
লাল গ্রহ মঙ্গলে সফলভাবে অবতরণের জুরং রোভারের পাঠানো প্রথম কয়েকটি ছবি প্রকাশ করেছে চীন। ছবিতে ল্যান্ডিং প্ল্যাটফর্মের ওপর বসে থাকা অবস্থায় তার সামনে থাকা মঙ্গলপৃষ্ঠের দৃশ্য দেখা যাচ্ছে। পেছনের ক্যামেরায় ধরা পড়েছে জুরংয়ের সোলার প্যানেলগুলো।
মঙ্গলবার চীনের রোভার থেকে ছবিটি পাওয়ার পরে মার্কিন মহাকাশ সংস্থা নাসা অভিনন্দনও জানিয়েছে। লাল গ্রহটির উত্তর গোলার্ধের বিস্তৃত ভূখন্ড ইউটোপিয়া প্লানিটিয়াতে বেইজিং সময় শনিবার ভোরে ছয় চাকার সৌর বিদ্যুতচালিত জুরং ওই এলাকায় অবতরণ করে।
এর মধ্য দিয়ে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে সফলভাবে মঙ্গলযান নামানোর কৃতিত্ব অর্জন করে। অন্তত ৯০ দিন জুরং ইউটোপিয়া প্লানিটিয়ায় তার অভিযান চালাতে পারবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। ফেব্রুয়ারি মাস থেকে এটি মঙ্গলের কক্ষপথে প্রদক্ষিণ করছে।
মানুষবিহীন রোভারটির পাঠানো ছবিগুলো চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: