- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
মহাকাশ থেকে পৃথিবী দেখতে যেমন
এক অসাধারণ ছবি প্রকাশ করল নাসা। একই ফ্রেমে ধরা পড়েছে সয়ুজ ক্যাপসুল ও ক্যানাডার্ম২। ভূমধ্যসাগরের উপর ছবিটি তোলা হয়েছে মহাকাশ থেকে। মহাকাশ থেকে তোলা এই ছবিতে দুই কৃত্রিম উপগ্রহের পিছনে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব ভূমধ্যসাগরের ছবি। এই ওয়াইড অ্যাঙ্গেল ছবিটি তুলেছে মহাকাশচারী অন্ড্রু মরগ্যান। ২০১৯ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ছবিটি তোলা। সেই ছবিই প্রকাশ করেছে নাসা।
১৬ মিলিমিটারের ফিস আই লেন্স সচারচর ব্যবহার করা হয় না। কিন্তু এই ছবিটি তোলার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ছবিতে দুটি মহাদেশের চিত্রও ধরা পড়েছে। একটি আফ্রিকা অন্যটি এশিয়া। আফ্রিকার নাইল ডেল্টা ও সিনাই উপদ্বীপ যেমন দেখা যাচ্ছে ছবিতে তেমনই দেখা যাচ্ছে এশিয়ার লেভান্ট। উত্তরে বাহিত নীল নদ ভূমধ্যসাগরে মেশার আগে একটি ব দ্বীপ তৈরি করেছে। সেটিই ধরা পড়েছে ছবিতে। এই অঞ্চলটি অত্যন্ত উর্বর। এখানে গাছপালাও রয়েছে। আশেপাশের মরুভূমির সঙ্গে এই অঞ্চলের তীব্র বৈপরীত্য রয়েছে। এই অঞ্চলে হাজার হাজার বছর ধরে কৃষিকাজ হয়। অন্যদিকে সিনাই উপদ্বীপ আফ্রিকা ও এশিয়ার মধ্যে সেতুর কাজ করে। সিনাইয়ের দক্ষিণে লাল সাগর আরব উপদ্বীপকে মিশর থেকে আলাদা করে।
মহাকাশচারীর এই ছবি ২০১৯ সালের ২৮ আগস্ট তোলা। নিকন ডি৫ ডিজিটাল ক্যামেরার ১৬ মিলিমিটার লেন্স ব্যবহার করে ছবিটি তোলা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: