- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
চালু এসএ টিভি, বন্ধ চ্যানেল নাইন
চালু হয়েছে বেসরকারি টেলিভিশন এসএ টিভি । স্যাটেলাইটের বকেয়া ভাড়া পরিশোধ করার পর এসএ টিভি চালু হলেও বন্ধ রয়েছে চ্যানেল নাইনের সম্প্রচার ।
বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) গতকাল বৃহস্পতিবার (২০ মে) মধ্যরাতে টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধ করে দেয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ করে দুই টেলিভিশন। পরে আজ শুক্রবার (২১ মে) বেলা পৌনে ২টার দিকে এসএ টিভির সম্প্রচার আবার চালু হয়।
স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘চ্যানেল দুটির সামান্য কিছু টাকা বাকি পড়েছিল, এজন্য সম্প্রচার বন্ধ করেছিলাম।’
কত টাকা বাকি- জানতে চাইলে শাহজাহান মাহমুদ বলেন, ‘এটা বলা যাবে না। সামান্য কিছু টাকা। তবে এটুকু বলতে পারি আমাদের চ্যানেলগুলো যে পরিমাণ টাকা দেয় সে অনুপাতে এটা অত্যন্ত সামান্য।’
এসএ টিভির সম্প্রচার চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করছি, চ্যানেল নাইনও রোববার সকাল ১০টার মধ্যে ঠিক হয়ে যাবে।’
চ্যানেল নাইনের অনুষ্ঠান বিভাগের একজন প্রযোজক গণমাধ্যমকে জানান, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন বেসরকারি টেলিভিশনের কাছ থেকে ভাড়া অগ্রিম নেয়। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অগ্রিম ভাড়া ১ কোটি টাকার মতো পরিশোধ করতে বৃহস্পতিবার চিঠি আসে।’
এরপর ৪০ লাখ টাকা জমা দেয়া হয়। বাকি টাকা দিয়ে যত দ্রুত সম্ভব পরিশোধ করে টেলিভিশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বেসরকারি টেলিভিশনগুলো আগে মূলত সিঙ্গাপুর ভিত্তিক স্যাটেলাইট ব্যবহার করত। সেখানে ভাড়া পরিশোধে অগ্রিম দেয়ার ব্যাপার ছিল না। তবে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকে অগ্রিম ভাড়া পদ্ধতি চালু হয়। আর এটিই সমস্যা তৈরি করেছে বলে দাবি করেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: