- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
মেটার নতুন ফিচার ‘কমিউনিটি নোটস’
সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা তথ্য যাচাইয়ের জন্য চালু করতে যাচ্ছে নতুন ফিচার ‘কমিউনিটি নোটস’। এটি মূলত টুইটারের (এক্স) ২০২১ সালে চালু করা ফিচারের অনুরূপ। ১৭ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে এ সুবিধা চালু হবে, যেখানে দুই লাখ ব্যবহারকারী অংশ নিতে পারবেন।
নতুন পদ্ধতিতে নির্দিষ্ট ব্যবহারকারীরা পোস্টের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ব্যাখ্যা বা নোট সংযুক্ত করতে পারবেন। এই কাজটি ফ্যাক্ট-চেকারদের পরিবর্তে সাধারণ ব্যবহারকারীরাই করবেন। শুধু ১৮ বছরের বেশি বয়সি এবং ছয় মাসের পুরোনো অ্যাকাউন্টধারীরা নোটস দিতে পারবেন। ব্যবহারকারীদের দেওয়া নোটগুলোর বিশ্লেষণে মেটার বিশেষ অ্যালগরিদম কাজ করবে, যা পোস্টের নির্ভরযোগ্যতা নির্ধারণে সহায়তা করবে।
মেটার দাবি, এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরাই যাচাইকৃত তথ্য যুক্ত করতে পারবেন, যা ভবিষ্যতে কনটেন্ট মডারেশনের কাজে ব্যবহৃত হবে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: