- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
‘গুগল চ্যাটে’ আসছে নতুন ফিচার
ব্যবহারকারীদের যোগাযোগ প্রক্রিয়া আরও কার্যকর ও সহজ করতে নতুন ফিচার এসেছে গুগল চ্যাটে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের মেসেজিং প্ল্যাটফর্মের জন্য নতুন আপডেট ঘোষণা করেছে। নতুন আপডেটের মাধ্যমে এতে ভিডিও মেসেজিং ও ট্রান্সক্রিপশন ফিচার যুক্ত করা হয়েছে।
সম্প্রতি এক ব্লগপোস্টে গুগল জানায়, গ্রাহক সেবা বা বিক্রয় টিমের জন্য ফিচারটি বেশি কাজে দেবে। যদি কোনো কোম্পানি নতুন ফিচার চালু করে বা গ্রাহকের অ্যাকাউন্টে কোনো পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তন বা নতুন ফিচার সম্পর্কে ভিডিও বার্তা পাঠানো যাবে।
এর মাধ্যমে গ্রাহকরা আরও সহজে, স্পষ্টভাবে বিষয়টি বুঝতে পারবেন। কোম্পানির গুরুত্বপূর্ণ কোনো আপডেট বা নতুন ঘোষণার জন্য ভিডিও মেসেজ ফিচারটি ব্যবহার করা যেতে পারে। এটি কোম্পানির সবাইকে একই সঙ্গে দ্রুত এবং কার্যকরভাবে তথ্য দেওয়ার একটি উপায় হতে পারে।
এছাড়া কেউ লাইভ মিটিং মিস করলে সেই মিটিংয়ের মূল বিষয়গুলো ভিডিও মেসেজ হিসাবে শেয়ার করা যেতে পারে। এতে মিটিংয়ে অনুপস্থিত থাকা ব্যক্তিও মিটিংয়ের আলোচ্য বিষয়গুলো জেনে নিতে পারবেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: