- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেছেন?
আজকাল প্রায় সব বাড়িতেই রয়েছে ওয়াই-ফাইয়ের সংযোগ। নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারে ওয়াই-ফাই ভীষণ জনপ্রিয়। এটি ব্যবহারে প্রয়োজন হয় একটি নিজস্ব পাসওয়ার্ডের।
তবে দীর্ঘদিন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের ফলে পাসওয়ার্ড মনে রাখতে পারেন না অনেকেই। তাই নতুন ডিভাইসে ইন্টারনেট চালু করতে বেশ সমস্যা হয়। এটির কিন্তু ভীষণ সহজ একটি সমাধান রয়েছে। ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকেই ভুলে যাওয়া পাসওয়ার্ড জানা যায়।
ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার জন্য শুরুতে ফোনের সেটিংস অপশনে গিয়ে ‘কানেকশনস’ এ ক্লিক করুন। ওয়াই-ফাই অপশন নির্বাচন করে ফোনটি যে ওয়াই–ফাই নেটওয়ার্কে কানেক্টেড রয়েছে, সেই নেটওয়ার্কের নাম ‘কারেন্ট নেটওয়ার্ক’ অপশনের নিচে দেখা যাবে। এবার নেটওয়ার্কের নামের পাশে থাকা ‘সেটিংস’ আইকন চাপলেই পরের পৃষ্ঠায় পাসওয়ার্ডের নামের অপশন দেখা যাবে। এরপর ডান দিকে থাকা ‘ওয়াচ’ আইকনে চেপে ফোনের পাসওয়ার্ড লিখে নিচে থাকা ‘কনটিনিউ’ বাটন চাপলেই পাসওয়ার্ডের ঘরে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখা যাবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: