- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
টুইটারে সেন্সরশিপ আরোপ করল ভারত
করোনা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলোর সমালোচনা করে করা টুইটগুলো সরিয়ে দেওয়ার জন্য টুইটারকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। বিষয়টি নিশ্চিত করে টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা এ ধরনের বেশ কিছু টুইট এরই মধ্যে সরিয়ে দিয়েছেন। তবে তাঁরা এটা নিশ্চিত করে বলেননি যে ঠিক কী কী টুইট তাঁরা সরিয়েছেন। ভারত সরকারের তথ্য-প্রযুক্তি আইন ২০০০-এর আলোকে এটি করা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি সে দেশের অনেক নেটিজেন।
সমালোচিত পোস্টগুলো সরিয়ে দেওয়ার আদেশ দেওয়ার পর ভারতজুড়ে হাজার হাজার মানুষ ক্ষোভও প্রকাশ করেছেন। অনেকে এটি নিয়ে টুইটও করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার চেয়ে সরকারের পক্ষে টুইট সরিয়ে ফেলা অনেক বেশি সহজ।’
ভারত সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘সরিয়ে দেওয়া এসব টুইট বিভ্রান্তিকর, যা আতঙ্ক ছড়াচ্ছিল বেশি।’
অন্যদিকে একই সুরে কথা বলেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র গোপাল আগরওয়ালও। তিনি বিবিসিকে বলেছেন, ‘দেশকে ক্ষতিগ্রস্ত করে এমন ভুয়া খবর প্রচার হতে দিতে পারি না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকেও আইনের মধ্যে থেকে কাজ করতে হবে।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: