- বিরল পঞ্জিকাভিত্তিক ঘটনা, এক বছরেই তিন ঈদ ও দুই হজ
- খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
- ভোজ্যতেলের দাম বাড়ছে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী
- চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, সবার চোখ এখন ট্রাম্পের দিকে
- লালবাগ থানার মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
- প্রোটিন হিসেবে ডিম-টমেটোর সালাদ কতটা কার্যকর?
- হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন
- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দল ঘোষণা
- এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
আজ চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও
আজ শুক্রবার চন্দ্রগ্রহণ ঘটবে, যা দেখা যাবে বাংলাদেশ এবং এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকাসহ বিশ্বের অধিকাংশ জায়গা থেকে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাত ৯টা ১৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে রাত ১১টা ২২ মিনিটে এবং শেষ হবে রাত ১টা ৩১ মিনিটে।
এদিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানিয়েছেন, চন্দ্রগ্রহণ অবলোকনের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভবনের ছাদে শক্তিশালী টেলিস্কোপ স্থাপন করা হবে। আকাশ পরিচ্ছন্ন থাকলে সাধারণ নাগরিক বা দর্শকরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে পারবেন।
গ্রহণটি একটি উপচ্ছায়াজনিত গ্রহণ। পৃথিবীর প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে, যা চাঁদের ওপর পড়লে গ্রহণকালে পূর্ণিমার চাঁদ কিছুটা অনুজ্জ্বল দেখা যাবে। তবে চাঁদের পূর্ণ বা আংশিক কোনোটিই পৃথিবী থেকে অদৃশ্য হবে না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: