ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

কাঁচা আমের টক-ঝাল ভর্তা

28 April 2024, 6:08:38

কাঁচা আম উঠেছে বাজারে। এই গরমে টক টক আমের স্বাদে পাবেন তৃপ্তি। কাঁচা আমের টক-ঝাল ভর্তা খেতে সবাই পছন্দ করে থাকেন। বিশেষ করে গরমের দুপুরে কাঁচা আমের ভর্তা খেলে মুহূর্তেই আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। চলুন তবে জেনে নিন কীভাবে তৈরি করে কাঁচা আমের ভর্তা-

উপকরণ

১. আম ২টি

২. চিনি ২ চা চামচ

৩. পরিমাণমতো লবণ

৪. বিট লবণ আধা চা চামচ

৫. কাঁচা মরিচ কুচি ২-৩টি

৬. কাসুন্দি ১/৩ কাপ

পদ্ধতি

প্রথমে আম দুইটি লম্বা করে কুচি করে কেটে নিন। বেশি মিহি করে কুচি করবেন না। মাখানোর পর আম গলে যায় বেশি কুচি করে কাটলে।

এরপর একে একে সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। কাঁচা আমের এ ভর্তা খেতে অনেকটা টক-ঝাল-মিষ্টি লাগবে। একবার খেলে মুখে এর স্বাদ লেগে থাকবে।

খুবই কম সময়ে মাত্র ৬টি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন কাঁচা আমের অসাধারণ এ ভর্তা। পরিবারসহ উপভোগ করতে পারেন মজাদার এ আম ভর্তা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: