- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
অর্থের বিনিময়ে টুইটার ‘ব্লু’ সেবা চালু ২০ দেশে
সামাজিক প্ল্যাটফর্ম টুইটারের আর্থিক ফিভিত্তিক গ্রাহকসেবা ‘ব্লু’ চালু হলো ইউরোপের ২০টিরও বেশি দেশে। এ বিস্তৃতির কারণে সামাজিক প্ল্যাটফর্মটির গ্রাহকসেবা এখন ৩৫টিরও বেশি দেশে পাওয়া যাচ্ছে।
আর্থিক সেবাটি চালু হওয়া নতুন দেশগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, পোল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ডেনমার্ক, গ্রিস, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, লুক্সেমবার্গ, মাল্টা ও সাইপ্রাস।
ইলন মাস্কের অধীনে মাসিক আট ডলারের বিনিময়ে সেবাটি প্রথম উন্মোচিত হয় ডিসেম্বরে; যেখানে নীল রঙের যাচাইকরণ সুবিধা পেতে গ্রাহকদের অর্থ পরিশোধ করতে হয়।
পরবর্তী সময়ে কোম্পানিটি ৬০ মিনিট দীর্ঘ ভিডিও, চার হাজার অক্ষরের দীর্ঘ টুইট ও বিভিন্ন বার্তায় অগ্রাধিকার পাওয়ার মতো বিভিন্ন ফিচার চালু করেছে। আর এ পরিকল্পনায় টুইট এডিট, থ্রেড রিডার ও বুকমার্ক ফোল্ডারের মতো কয়েকটি ফিচারও আছে। গ্রাহক বাড়ানোর উদ্দেশ্যে জানুয়ারিতে ৮৪ ডলারের এক বার্ষিক পরিকল্পনাও চালু করেছে টুইটার। গত কয়েক সপ্তাহে আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য ১১৪ ডলারের বার্ষিক পরিকল্পনাও চালু করেছে মাস্ক মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্মটি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: