- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
নতুন-পুরনো কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন
মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনকে নতুন ও পুরনো সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন—বিটিআরসি। সম্প্রতি ১৩ লাখ পুরানো সিম বিক্রির যে অনুমতি গ্রামীণফোনকে দেওয়া হয়েছিল, তাও প্রত্যাহার করা হয়েছে।
বিটিআরসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার সংস্থাটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামীণফোনকে নতুন আর পুরনো কোনো সিম বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে দেশের ইন্টারনেট ডেটার দাম গ্রহণযোগ্য নয় উল্রেখ করে মন্ত্রী বলেন, ‘মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের ডেটার দর নির্ধারণ করে দেওয়া হবে। ভয়েস কলের মতো ভবিষ্যতে ডেটার দরও নির্ধারণ করে দেওয়া হবে।’
‘মোবাইল অপারেটররা যেমন ইচ্ছে তেমন প্যাকেজ বানাবে, আমি মনে করি সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার অভিযোগ বেশ পুরনো। গ্রাহকেরা প্রায়ই অভিযোগ করছেন, নিয়মিত কল ড্রপ হচ্ছে। এছাড়া ডেটা নিয়েও তারা ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: