- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের পুরনো মেসেজও ডিলিট করা যাবে
যত পুরনো মেসেজই হোক না কেন চাইলে ডিলিট করতে পারবেন। এমনই উপায় বাতলে দিলেন এক টিকটকার। কাজটি কীভাবে করবেন জানুন এই প্রতিবেদনে।
@trphotographer নামের এক টিকটকার দাবি করছেন যত পুরনোই হোক হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করা সম্ভব। এবং পুরো প্রক্রিয়াটি তিনি ওই ভিডিওতে বিবরণ দিয়েছেন। জেনে নিন বিস্তারিত পদ্ধতি।
স্টেপ ১: কোনও মেসেজ পাঠানোর অনেক পরে হয়তো আপনি বুঝতে পারলেন যে সেটি ভুল করে পাঠিয়েছেন তাহলে প্রথমেই ফোনটি ‘অ্যারোপ্লেন মোড অন’ করে দিন। এটা সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ।
স্টেপ ২- এরপর সেটিংসে গিয়ে ডেট অ্যান্ড টাইম অপশনটি সিলেক্ট করুন। অ্যানড্রয়েডের ক্ষেত্রে জেনারেল সেটিংসে অথবা অন্য কোনও সেটিংস অপশনে থাকতে পারে। আইওএস-এর ক্ষেত্রে ওই অপশনটি শধুমাত্র জেনারেল সেটিংসের মধ্যেই পাবেন।
স্টেপ ৩- এরপর যে সময়ে ভুল মেসেজটি পাঠিয়েছেন তার থেকেও ৮ বা ৯ ঘণ্টা আগের সময় সেট করুন। ধরুন আপনি সকাল ৯ টায় পাঠানো কোনও মেসেজ ডিলিট করতে চাইছেন। সেক্ষেত্রে আপনাকে টাইম সেট করতে হবে আগেরদিন রাত ৭টা বা ৮টা।
স্টেপ ৪- এরপর অ্যারোপ্লেন মোড না অফ করে হোয়াটসঅ্যাপ চালু করুন। এবং যে মেসেজটি ডিলিট করতে চাইছেন সেই মেসেজের উপর লং প্রেস করুন। এক্ষেত্রে অ্যারোপ্লেন মোড অফ না করার পরামর্শ দেওয়া হয়েছে কারণ বর্তমানে প্রায় সব ফোনেই নিজে থেকে ডেট এবং টাইম সেট হয়। সেই কারণে অ্যারোপ্লেন মোড অফ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্টেপ ৫- লং প্রেস করার পর ডিলিট ফর এভরিওয়ান অপশন দেখা যাবে। এবং সঙ্গে সঙ্গে মেসেজটি ডিলিট করুন। তারপর অ্যারোপ্লেন মোড অফ করুন।
স্টেপ ৬-এরপর নিজে থেকেই ডেট ও টাইম সেট হয়ে যাবে। যদি না হয় তাহলে ম্যানুয়ালি তা করতে হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: