ইন্টারনেট
সর্বশেষ
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, ফাইনালের টিকিট কার হাতে?

15 July 2026, 1:15:39

বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালের টিকিট নিশ্চিত করার এই মহারণে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দীর্ঘ ৬০ বছর পর বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নে থাকা ইংল্যান্ড।

যুক্তরাষ্ট্রের আটলান্টার বিখ্যাত মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ এই ম্যাচ। দুই দলের শক্তি, ইতিহাস, তারকা খেলোয়াড় এবং সাম্প্রতিক পারফরম্যান্স—সবকিছু মিলিয়ে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ফুটবলপ্রেমীদের চোখ এখন আটলান্টার দিকে।

আর্জেন্টিনা-ইংল্যান্ডের এই লড়াইয়ে কোনো দলকেই এককভাবে ফেবারিট বলা যাচ্ছে না। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফুটবল বিশ্লেষণ ব্যবস্থা অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাসে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

অপ্টার সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, ফাইনালে ওঠার সম্ভাবনায় ইংল্যান্ডের পাল্লা ভারী। তাদের জয়ের সম্ভাবনা ৫২ দশমিক ৯ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৭ দশমিক ১ শতাংশ। যদিও মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে এই পরিসংখ্যান কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।

কারণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

এই সেমিফাইনালে সবচেয়ে বড় আকর্ষণ দুই দলের তারকা খেলোয়াড়দের লড়াই।

আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার সঙ্গে থাকবেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টারদের ওপরও থাকবে বড় দায়িত্ব।

অন্যদিকে ইংল্যান্ডের মূল ভরসা অধিনায়ক হ্যারি কেইন, তরুণ তারকা জুড বেলিংহাম, ডেকলান রাইস ও অ্যান্থনি গর্ডন। চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের কেইন ও বেলিংহাম দুজনেই করেছেন ৬টি করে গোল। বিশ্বকাপের ইতিহাসে একই আসরে একই দেশের দুই খেলোয়াড়ের ৬ বা তার বেশি গোল করার ঘটনা এটিই প্রথম।

ফলে আজকের ম্যাচে একদিকে থাকবে মেসির দীর্ঘ অভিজ্ঞতা, অন্যদিকে বেলিংহামের দুর্দান্ত তারুণ্য ও গতি।

কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল ইংল্যান্ড। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় থ্রি লায়ন্সরা।

অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। এই জয়ে দলটির আত্মবিশ্বাস আরও বেড়েছে।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন এবার আরও বড় হয়ে উঠেছে ইংলিশদের সামনে। ১৯৬৬ সালে নিজেদের মাটিতে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর আর শিরোপা ছুঁতে পারেনি তারা।

অন্যদিকে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে দেখিয়েছে ধারাবাহিকতা। এখন পর্যন্ত ১৭টি গোল করেছে লিওনেল স্কালোনির দল। আর একটি গোল করলেই বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ১৮ গোলের রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা।

বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। ফলে এই ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসির নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর এবার টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য তাদের। একই সঙ্গে মেসির শেষ বিশ্বকাপের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগও রয়েছে এই ম্যাচে।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা বহু পুরোনো। বিশ্বকাপের মঞ্চে দুই দলের লড়াই বরাবরই পেয়েছে বাড়তি গুরুত্ব।

১৯৬৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেছিল আর্জেন্টিনা। তবে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল দুই দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি।

সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ঐতিহাসিক ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সুবাদে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

১৯৯৮ বিশ্বকাপেও শেষ ষোলোতে মুখোমুখি হয় দুই দল। টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ওই ম্যাচে ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

চার বছর পর ২০০২ বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে জয় এনে দেন বেকহ্যাম।

দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক ইতিহাসও। ১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে। সেই কারণে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই শুধু ফুটবল নয়, আবেগ ও জাতীয় গৌরবের লড়াই।

আজকের সেমিফাইনালেও সেই উত্তাপ থাকবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

ম্যাচকে ঘিরে আটলান্টায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়াম, দুই দলের হোটেল, ফ্যান জোন এবং ডাউনটাউন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

প্রায় ১ হাজার ৮০০ পুলিশ সদস্য এবং পাঁচ শতাধিক বেসামরিক নিরাপত্তাকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছেন। প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা সদস্যের সংখ্যা আরও বাড়ানো হবে।

সমর্থকদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছে পুলিশ। উচ্ছৃঙ্খলতা এড়িয়ে নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে দর্শকদের।

মাঠের ভেতরে থাকবে মেসি-কেইনের লড়াই, বেলিংহাম-আলভারেজদের প্রতিদ্বন্দ্বিতা। মাঠের বাইরে থাকবে সমর্থকদের আবেগ, টিকিটের চাহিদা এবং নিরাপত্তার কড়াকড়ি।

সব মিলিয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল হয়ে উঠেছে বিশ্বকাপের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ।

একদিকে ফাইনালে যাওয়ার পথে অপরাজিত ইতিহাস ধরে রাখতে চায় আর্জেন্টিনা। অন্যদিকে ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণ করতে চায় ইংল্যান্ড।

আটলান্টা প্রস্তুত। এখন অপেক্ষা শুধু বল গড়ানোর—কে পাবে ফাইনালের টিকিট, মেসির আর্জেন্টিনা নাকি কেইনের ইংল্যান্ড?

(ঢাকাটাইমস/১৫ জুলাই/আরজেড)

google news

ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News
ফিডটি ফলো করুন

শীর্ষ খবরসর্বশেষজনপ্রিয়
শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান করলেন প্রধানমন্ত্রীফার্মের মুরগি খাওয়া কি ঝুঁকিপূর্ণ? যা বলছে গবেষণাখুলনার হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, আনসারের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেপ্তার, মামলা ৫৮হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যার হুমকি আইআরজিসির সাবেক কমান্ডারের‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীবংশালে আলুবাজারে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, ফাইনালের টিকিট কার হাতে?বাহরাইন-কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, অস্ত্র ও ড্রোন ধ্বংসনারায়ণগঞ্জে পোশাক কারখানার গোডাউনে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণেগভীর রাতে ইরানের ওপর আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্রদেশের ৫ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেনসাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্তপ্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইটের টুকরা ছোড়েনি: মাদারীপুরের এসপিদিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
সব খবর

খেলাধুলা এর সর্বশেষ
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড
ফ্রান্স–স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে?
ফ্রান্স–স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে?
আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের রেফারি এলফাথ, তার অধীনে কখনও হারেননি মেসি
আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের রেফারি এলফাথ, তার অধীনে কখনও হারেননি মেসি
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার

আরও পড়ুন

শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান করলেন প্রধানমন্ত্রী

ফার্মের মুরগি খাওয়া কি ঝুঁকিপূর্ণ? যা বলছে গবেষণা

খুলনার হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, আনসারের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেপ্তার, মামলা ৫৮
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, ০৮:২৫
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttoncopy sharing buttonprint sharing button
অ- অ+

হট ফেভারিট দুই দল ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ১৪ জুলাই রাত ১ টায় অনুষ্ঠিত ম্যাচে ফরাসিদের ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে লা রোজারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ১০ মিনিটে ফ্রি-কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি স্পেন। তবে ২০ মিনিটে লামিনে ইয়ামালকে ফ্রান্সের বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পট কিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় ফ্রান্স। ৩৬ মিনিটে বায়েনা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে বারকোলার দূরপাল্লার একটি প্রচেষ্টাও লক্ষ্যভ্রষ্ট হলে প্রথমার্ধ ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে স্পেন।

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্প্যানিশরা। ৫৮ মিনিটে পেদ্রো পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ফ্রান্স আক্রমণের তীব্রতা বাড়ালেও স্পেনের রক্ষণভাগ ও গোলরক্ষক উনাই সিমনের দৃঢ়তায় সফল হতে পারেনি।

ম্যাচের শেষ দিকে এমবাপ্পে, ডেম্বেলে ও তাদের সতীর্থরা একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

এই জয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠলো স্পেন। সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালের মঞ্চে নামবে লামিনে ইয়ামাল, ওইয়ারসাবাল ও পোরোদের স্পেন।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/আরজেড)

google news

ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News
ফিডটি ফলো করুন
শীর্ষ খবরসর্বশেষজনপ্রিয়
বংশালে আলুবাজারে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০নারায়ণগঞ্জে পোশাক কারখানার গোডাউনে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণেগভীর রাতে ইরানের ওপর আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্রফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেনদেশের ৫ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসশিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, ফের নেওয়া হতে পারে ১৩ জুলাইয়ের পরীক্ষাসংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিপেটায় ছত্রভঙ্গপ্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইটের টুকরা ছোড়েনি: মাদারীপুরের এসপি‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীশিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরাদিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রীএইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়েছেন বহিরাগতরাপদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
সব খবর
খেলাধুলা এর সর্বশেষ
বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, ফাইনালের টিকিট কার হাতে?
বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, ফাইনালের টিকিট কার হাতে?
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড
ফ্রান্স–স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে?
ফ্রান্স–স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে?
আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের রেফারি এলফাথ, তার অধীনে কখনও হারেননি মেসি
আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের রেফারি এলফাথ, তার অধীনে কখনও হারেননি মেসি
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
আরও পড়ুন

শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান করলেন প্রধানমন্ত্রী

ফার্মের মুরগি খাওয়া কি ঝুঁকিপূর্ণ? যা বলছে গবেষণা

খুলনার হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, আনসারের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেপ্তার, মামলা ৫৮
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ২০:৫৫
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttoncopy sharing buttonprint sharing button
অ- অ+

আগামীকাল রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপে দেখা হয়েছিল দু’দলের। দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্ব মঞ্চে মুখোমুখি হচ্ছে তারা।

বিশ্বকাপে এই নিয়ে ষষ্ঠবারের মত মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর আগের পাঁচবারের দেখায় ইংল্যান্ড তিনবার ও আর্জেন্টিনা দু’বার জয় পায়।

তবে বিশ্বকাপে নক আউট পর্বে মুখোমুুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনাই। তিনবারের লড়াইয়ে দু’বার জিতেছে আলবিসেলেস্তেরা।

১৯৬২ সালে চিলিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দেখা হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। গ্রুপ পর্বের ঐ ম্যাচে আর্জেন্টিনাকে ৩-১ গোল হারায় ইংলিশরা।

চার বছর পর ১৯৬৬ সালে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার বিপক্ষে জয় পায় ইংল্যান্ড। তবে এবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে ইংলিশরা। সেমিতে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠে ইংল্যান্ড।

ফাইনালে উঠেই বাজিমাত করে ইংল্যান্ড। পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে ইংলিশরা।

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে তৃতীয়বারের মত ইংল্যান্ডের সাথে দেখা হয় আর্জেন্টিনার। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে দিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা। ঐ ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে স্মরনীয় এক অধ্যায়ের নাম। কারন ঐ ম্যাচের ৫১ মিনিটে হেড করতে গিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। যা এখনও ‘হ্যান্ড অফ গড’ গোল হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে।

ঐ গোল নিয়ে পরবর্তীতে ম্যারাডোনা বলেছিলেন ‘গোলটি হয়েছে একটু মাথা দিয়ে, আরেকটু ঈশ্বরের হাত দিয়ে।’ এরপর থেকেই ফুটবল ইতিহাসে ম্যারাডোনার সেই গোলটি ‘হ্যান্ড অব গড’ হিসেবে পরিচিতি পায়।

বিতর্কিত গোলের চার মিনিট পর আবারও ইংল্যান্ডের জালে বল পাঠান ম্যারাডোনা। ফলে ৫৫ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮১ মিনিটে ইংল্যান্ডের লিনেকার গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে ম্যারাডোনার দল।

সেমিফাইনালে বেলজিয়ামকে ২-০ গোলে এবং ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা।

১২ বছর পর আবারও বিশ্বকাপে দেখা হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। ১৯৯৮ সালে ফ্রান্সের মাটিতে শেষ ষোলোতে টাইব্রেকারে ইংল্যান্ডকে ৪-৩ গোলে হারায় আলবিসেলেস্তেরা। নির্ধারিত সময় ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল।

২০০২ সালে পঞ্চবারের মত বিশ্বকাপে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। যৌথভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানে হওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম।

ঐ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনা এবং কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। শেষ আটে ব্রাজিলের কাছে ২-১ গোলে হারে ইংলিশরা।

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ডের মুখোমুখি পরিসংখ্যান :

১৯৬২ সাল : ইংল্যান্ড ৩-১ আর্জেন্টিনা (গ্রুপ পর্ব)

১৯৬৬ সাল : ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা (কোয়ার্টার ফাইনাল)

১৯৮৬ সাল : আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড (কোয়ার্টার ফাইনাল)

১৯৯৮ সাল : আর্জেন্টিনা ২-২ ইংল্যান্ড (শেষ ষোলো, টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী আর্জেন্টিনা)

২০০২ সাল : ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা (গ্রুপ পর্ব)

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: