- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
- ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
- তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
- গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
- প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ
- ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
- টানা দরপতনের মধ্যে আজ বাড়ল জ্বালানি তেলের দাম
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ এনজো
আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে জায়গা পেয়েছে সদ্য ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা লিওনেল মেসি।
আসন্ন এই দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এনজো ফার্নান্দেজ। কারণ, গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। ফলে স্বভাবতই এক ম্যাচে তিনি নিষেধাজ্ঞায় আছেন, সে কারণে কেবল এক ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রাখেননি স্কালোনি।
এ ছাড়া চোট কাটিয়ে উঠতে না পারায় পাউলো দিবালাও ডাক পাননি আসন্ন দুটি ম্যাচের জন্য। এর বাইরে আর্জেন্টিনার গত বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিকোলাস ডোমিঙ্গেজ (চোট), ভ্যালেন্টিন বার্কো, এনজো বারেনচিয়া, আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্টিনা কাস্টেয়ানোসরা।
তবে প্রথমবার ডাক পেয়েছেন পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ। তার সঙ্গে রয়েছে, ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরি ও এবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।
আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার : ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কাস আকুনা, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালেক্সিস ম্যাক-আলিস্টার।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: