- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ
- তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
- রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্যও বড় সতর্কবার্তা
- ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
- মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
- টানা দরপতনের মধ্যে আজ বাড়ল জ্বালানি তেলের দাম
- ডায়াবেটিসের জন্য ডুমুরের উপকারিতা
- গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
- বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
হোয়াইটওয়াশের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টানা দুই জয়ে সিরিজ নিশ্চিতের পর ইতিহাসের সামনে দাড়িয়ে বাংলাদেশ। পাকিস্তানকে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারাতে পারলে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করতে পারবে টাইগাররা। কুড়ি কুড়ির এমন মাইলফলক ছোঁয়ার ম্যাচে টসভাগ্য এসেছে লিটন দাসের পক্ষে।
মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্লো লো ও টার্নিং পিচে হোম কন্ডিশনের পুরোটা ব্যবহার করতে চান লিটন। একাদশে তাই পাঁচটি পরিবর্তন এনে নেমেছেন। পাকিস্তানও নামছে একাধিক পরিবর্তন নিয়ে।
আজ টাইগাররা একাদশে উলট-পালট করে নিয়েছে। মোস্তাফিজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের বদলে দলে এসেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মোট ২৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ বার, যার দুটোই আবার শেষ দুই ম্যাচে। আর পাকিস্তান জয় পেয়েছে ১৯ বার। এই সিরিজের প্রথম দুটি জয় বাদে শেষ নয় বছরে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ।
গত মে মাসেও লাহোরে বেধড়ক পিটুনি খেয়ে হয়ে এসেছে হোয়াইটওয়াশ। সেই টি-টোয়েন্টি সিরিজের বদলা এবার ফিরিয়ে দেওয়ার পালা।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: