- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান
- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
চ্যাম্পিয়ন্স ট্রফি: পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
আশঙ্কাই সত্যি হলো। কোনো বল মাঠে গড়ানো ছাড়াই বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি।
‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির কারণে ম্যাচটির টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।
আগের দিনই ওয়েদার ফোরকাস্টে জানা গিয়েছিল, রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের এই এলাকায় আগের দিন রাতেও বৃষ্টি হয়েছিল। একই ভেন্যুতে এর আগে পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটিও।
এদিকে এ ম্যাচ মাঠে না গড়ালেও খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না পাকিস্তান ও বাংলাদেশকে। বরং দুদলই একটি করে পয়েন্ট নিয়ে আসর শেষ করতে পারছে। টানা দুই হারে আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচটি দুদলের জন্য ছিল আনুষ্ঠানিকতা মাত্র। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেট ও নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: