- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ সাইফউদ্দিন
নানা নাটকীয়তার পরে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বিশ্বকাপে অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হাসান শান্ত। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাসকিন আহমেদ। এছাড়াও ফর্মহীনতায় ভুগলেও লিটন দাসকে নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি।
১৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তার পরিবর্তে বিশ্বকাপ দলের সঙ্গে উড়াল দিচ্ছেন তানজিম হোসেন সাকিব।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হোসেন সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
রিজার্ভ খেলোয়াড় হিসেবে যাচ্ছেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটার আফিফ হোসেন ধ্রুব।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: