- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
ফের ফিফা র্যাংকিংয়ে প্রবেশ করল বাংলাদেশের মেয়েরা
একটা সময় বাংলাদেশের ছেলে ফুটবলারদের চেয়ে মেয়েদের ফুটবল ব্যাপক উন্নতি করছিল। তবে টানা ১৮ মাস আন্তর্জাতিক ফুটবল থেকে বাইরে থাকায় গত ডিসেম্বরে ফিফার র্যাংকিং থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রায় চার মাস পর আবারও ফিফা র্যাংকিংয়ে প্রবেশ করল বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার এই হালনাগাদ র্যাংকিংয়ে প্রকাশ করেছে ফিফা।
২০১৯ সালের মার্চে নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবলের আসর ছিল বাংলাদেশের মেয়েদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। সেমিফাইনালে ৪-০ গোলে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সাবিনারা। এরপর গত বছর ফিফা উইন্ডোতে মালদ্বীপ ও আরব আমিরাতের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও করোনার কারণে সেগুলো বাতিল হয়ে যায়। আর ফিফা র্যাংকিং থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আজ বাংলাদেশের মেয়েদের জন্য সুখবর দিয়েছে ফিফা।
তবে ফিফার একটি আইন পরিবর্তনের ফলেই এসেছে এই সুখবর। নতুন নিয়ম অনুসারে ১৮ মাসের পরিবর্তে যেসব দেশ ৪৮ মাস পর্যন্ত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেনি, তাদেরকে ফিফা র্যাংকিং থেকে বাদ দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নেপালে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা আছে মেয়েদের। সেই সিরিজও নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে সাবিনা-কৃষ্ণাদের অবস্থান ১৩৭।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: