Saturday 2 May, 2026

For Advertisement

ফের ফিফা র‌্যাংকিংয়ে প্রবেশ করল বাংলাদেশের মেয়েরা

16 April, 2021 10:14:51

একটা সময় বাংলাদেশের ছেলে ফুটবলারদের চেয়ে মেয়েদের ফুটবল ব্যাপক উন্নতি করছিল। তবে টানা ১৮ মাস আন্তর্জাতিক ফুটবল থেকে বাইরে থাকায় গত ডিসেম্বরে ফিফার র‌্যাংকিং থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রায় চার মাস পর আবারও ফিফা র‌্যাংকিংয়ে প্রবেশ করল বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার এই হালনাগাদ র‌্যাংকিংয়ে প্রকাশ করেছে ফিফা।

২০১৯ সালের মার্চে নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবলের আসর ছিল বাংলাদেশের মেয়েদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। সেমিফাইনালে ৪-০ গোলে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সাবিনারা। এরপর গত বছর ফিফা উইন্ডোতে মালদ্বীপ ও আরব আমিরাতের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও করোনার কারণে সেগুলো বাতিল হয়ে যায়। আর ফিফা র‌্যাংকিং থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আজ বাংলাদেশের মেয়েদের জন্য সুখবর দিয়েছে ফিফা।

তবে ফিফার একটি আইন পরিবর্তনের ফলেই এসেছে এই সুখবর। নতুন নিয়ম অনুসারে ১৮ মাসের পরিবর্তে যেসব দেশ ৪৮ মাস পর্যন্ত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেনি, তাদেরকে ফিফা র‌্যাংকিং থেকে বাদ দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নেপালে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা আছে মেয়েদের। সেই সিরিজও নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে সাবিনা-কৃষ্ণাদের অবস্থান ১৩৭।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore