- পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: তারেক রহমান
- ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২
- বিএনপির ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত, ঘোষণা সোমবার
- জ্বালানি সংকট: দূরপাল্লার বাসে প্রতি কিমিতে ৪ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব
- কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
বাবর এমন একজন ক্রিকেটার, যিনি সবসময় রান করেন
‘বাবর এমন একজন ক্রিকেটার, যিনি সবসময় রান করেন’
পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্ব এবং ব্যাটিং দক্ষতার প্রশংসা করেছেন দেশটির স্পিনার শাদাব খান। তিনি বলেছেন, বাবর এমন খেলোয়াড় যার ব্যাটে সর্বদাই রান আসে। আর এটি সম্ভব হয় অনুশীলনের সময় তার কঠোর পরিশ্রম ও ডেডিকেশনের কারণে।
বাবর আজম সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হোম সিরিজে ভাল পারফর্ম করেছেন। যেখানে টেস্ট সিরিজে তিনি ২২৬ রান এবং ওয়ানডে সিরিজে ১৪৯ রান করেন।
ক্রিকউইক জানিয়েছে, স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শাদাব বলেছেন, ‘বাবর অবশ্যই চাপের মধ্যে আছেন। তিনি এমন একজন খেলোয়াড়, যিনি সবসময় রান করেন।’
তবে বাবর আজম চমৎকার নৈপুণ্য দেখালেও জল্পনা ছড়িয়েছে যে, তাকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে এক বা একাধিক ফরম্যাটে রাখা হতে পারে। তার বিকল্প হিসেবে শান মাসুদের কথা শোনা যাচ্ছে।
আসন্ন পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিসিএল) বাবর আজম পেশোয়ার জালমির নেতৃত্বেই থাকছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে পিসিএল। অপরদিকে, পিসিএলে ইসলামাবাদ ইউনাইটেডের নেতৃত্ব দেবেন শাদাব।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: