- শালগম খাওয়ার উপকারিতা
- অসম্ভবও সম্ভব হয় যে দুই আমলে
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে খেলবেন যারা
ফুটবল বিশ্বকাপের সব প্রস্তুতি চূড়ান্ত। সাজসাজ রব কাতারে। গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখতে দোহায় পৌঁছে গেছেন অনেক ফুটপ্রেমীরা।
nagad-300-250
অংশগ্রহণকারী ৩২ দলের কয়েকটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশে চলে গেছেন।
এমন আবহে দল ঘোষণা করেছে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। শুক্রবার রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।
যেখানে রয়েছেন পাওলো দিবালা ও ডি মারিয়া। এ দুজনের ভাগ্য খুলবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল এ দুই তারকার।
তবে সেই শঙ্কা উবে গেল শুক্রবার রাতে।
এর আগে ৪৬ জন ফুটবলার নিয়ে প্রাথমিক দল ঠিক করে রেখেছিলেন স্কালোনি।
৮ নভেম্বর সেই তালিকায় আরও কাঁচি চালান তিনি। একেবারে ১৫ জন কমিয়ে ৩১ সদস্যতে ছোট করেন আর্জেন্টাইন কোচ।
শুক্রবার আরও ৫ জনকে ছাটলেন সবশেষ।
আগামী ২২ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’তে মেসিদের বাকি ২ ম্যাচের প্রতিপক্ষ মেক্সিকো এবং পোল্যান্ড।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড-
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার : রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড : আনহেল ডিমারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: