মিসবাহ সরে দাঁড়াচ্ছেন তাই পদত্যাগ করলেন ইউনুস
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার দিনই পদত্যাগ করলেন পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ পরিবারের সঙ্গে সময় দিতে পদত্যাগ করেছেন। আর সাবেক পেসার ওয়াকারের যুক্তি–মিসবাহর সঙ্গে কোচিংয়ে ঢুকেছি তাই একসঙ্গে বের হতেই সরে দাঁড়ানো।
পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একই সঙ্গে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন সাপোর্ট স্টাফ হিসেবে দুইজনকে নিয়োগ দিয়েছে। নতুন স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন সাকলাইন মুস্তাক ও আব্দুল রাজ্জাক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সরে দাঁড়ালেন মিসবাহ-ইউনিস। ছবি: পিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সরে দাঁড়ালেন মিসবাহ-ইউনিস। ছবি: পিসিবি।
মিসবাহ প্রধান কোচ ও বোলিং কোচ হিসেবে ওয়াকার ইউনুস ২০১৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব নেন। দুজনেরই চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি ছিল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে করোনায় আক্রান্ত হন সদ্য সাবেক হওয়া পাকিস্তান কোচ মিসবাহ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: