- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে। রোববার (১৯ মে) আজারবাইজান প্রদেশে একটি বাঁধ উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখান থেকে ফেরার সময় ভারজাকান এলাকায় হেলিকপ্টারটি অবতরণের সময় বিধ্বস্ত হয়।
ওই হেলিকপ্টারে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশ গভর্নর মালেক রহমাতি, তাবরিজ জুমার নামাজের নেতা হোজ্জাতোলেস্লাম আল হাশেমসহ আরও কয়েকজন কর্মকর্তা ছিলেন।
ইরনার প্রতিনিধি জানিয়েছে, ওই এলাকায় উদ্ধারকর্মী ও ত্রাণ দল পাঠানো হয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং দুর্গম অঞ্চল হওয়ার কারণে তল্লাশি চালাতে বেগ পেতে হচ্ছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারের সন্ধানে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যকে সেখানে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে আশপাশের অবস্থা দেখা যাচ্ছে না।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে টেলিফোনে জানান, জোলফা থেকে ফেরা প্রেসিডেন্টের বহরে থাকা একটি হেলিকপ্টার অবতরণের সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকারীদের ওই এলাকায় পাঠানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: