শেষ ম্যাচে নেই সাকিব!
9 August 2021, 10:56:39
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ দল। পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন এই টাইগার অলরাউন্ডার।
জানা যায়, ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেও নিউজিল্যান্ড সিরিজের আগেই দেশে ফিরবেন এই তারকা ক্রিকেটার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ২৪ তারিখ ঢাকায় পা রাখবে কেন উইলিয়ামসন, টিম সাউদি, মার্টিন গাপটিলরা।
উল্লেখ্য, সিরিজের প্রথম তিন খেলায় জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। চতুর্থ খেলায় জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া। সোমবার শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: