ইন্টারনেট
হোম / ধর্ম / বিস্তারিত
ADS

নাম বদলালে কি আকিকা করতে হয়?

4 September 2021, 5:59:21

প্রশ্ন: ছোটবেলায় কারো ভুল নাম রাখা হয়েছিল যেটির অর্থ ভালো নয়, এখন ওই ব্যক্তি যদি নিজের নাম পরিবর্তন করে তাহলে কি আবার আকিকা করতে হবে?

উত্তর: কারো ভুল নাম রাখা হলে তা পরিবর্তন করে সঠিক নাম রাখা জরুরি। কিন্তু নাম বদলালে নতুন করে আকিকাও করতে হয়-এই ধারণা ঠিক নয়। এক্ষেত্রে প্রথম আকিকাই যথেষ্ট। নতুন আকিকা জরুরি নয়, মুস্তাহাবও নয়।

আকিকার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর শোকরিয়া আদায় করে ইবাদত পালন করা ও নৈকট্য অর্জন করা। হাদিস শরিফে এসেছে-ছেলের জন্য ২টি ছাগল ও মেয়ের জন্য ১টি ছাগল আকিকা দেওয়া উত্তম। ছেলের জন্য ১টি ছাগল দিলেও চলবে।

সূত্র: মাসিক আলকাউসার- শাওয়াল ১৪৩৩।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: