- আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন
- ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ
- যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ
- স্পিকার দেশে ফিরলেই পদত্যাগপত্র দিতে পারেন রাষ্ট্রপতি
- চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে
মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দেশটির জোহর রাজ্যের পাসির গুদাংয়ের মাসাই কংকং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই কর্মী তার মোটরসাইকেল নিয়ে মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী লেনে ঢুকে পড়েন একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় অন্য দুই মোটরসাইকেল চালকসহ আরও দুইজন আহত হন। তাদের পাসির গুদাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্তাধীন রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের ০৭-৩৮৬৪২২২ নম্বরে যোগাযোগ করে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: