- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী আটক
মালয়েশিয়ায় অভিবাসী দমন অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৭ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।
বুধবার (১২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, মঙ্গলবার মধ্যরাতে সেলাঙ্গর রাজ্যের সারডাং এলাকার পাংসাপুরি তৈমুরের একটি ভবনে অভিযান চালায় দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। এ সময় ৩৭ অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
অভিযানে, বিভিন্ন দেশের মোট ৮২ জনকে আটক করে পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৫০ বছর বয়সি ৩৭ অভিবাসীকে বিভিন্ন অপরাধে আটক করা হয়।
শনাক্তকৃত অপরাধের মধ্যে রয়েছে পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে ওই দেশে বসবাস এবং অন্যান্য অপরাধ যা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন।
সংস্থাটি জানিয়েছে, আটকরা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নাগরিক। তবে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।
ইমিগ্রেশন মহাপরিচালক জানিয়েছেন, অভিবাসীদের বিরুদ্ধে ওই দেশের জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। অভিবাসীরা বৈধ পাস এবং পরিচয়পত্র ছাড়াই অ্যাপার্টমেন্ট ইউনিটগুলিতে বসবাস করে আসছিল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: