- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিলো আরব আমিরাত
বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে যংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে আমিরাতের আদালত।
এপির খবরে বলা হয়েছে, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতজুড়ে বেশ কয়েকটি রাস্তায় ‘দাঙ্গা উসকে দেওয়ার জন্য’ অভিযুক্ত করে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আদালত একজন সাক্ষীর কথা শুনেছে, যিনি নিশ্চিত করেছেন, আসামিরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বৃহৎ আকারে মিছিলের সমাবেশ করেছে।
যদিও আদালত-নিযুক্ত একজন আইনজীবী বলেছেন, সমাবেশগুলোতে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। তাদের বিরুদ্ধে প্রমাণগুলোও অপর্যাপ্ত ছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এ ঘটনায় নিন্দা জানিয়েছে। আমিরাতে প্রতিবাদ করা কার্যকরভাবে অবৈধ। দেশটিতে বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: