- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
মালয়েশিয়ায় ভবনধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪
মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবনধসে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হলেও চারজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার রাতে ভবনধসে হতাহতের এ ঘটনা ঘটে। ধসেপড়া এই নির্মাণাধীন ভবনের সব শ্রমিকই বাংলাদেশি ছিলেন বলে জানানো হয়েছে।
বুধবার দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মালয়েশিয়ার পেনাংয়ের বায়ান লেপাসে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। ঘটনার পর উদ্ধারকারীরা এখনো চারজন নিখোঁজ শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে সন্ধান করছেন।
এদিকে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসেপড়া ভবনের কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধার প্রচেষ্টা বেশ কঠিন হয়ে পড়েছে।
পেনাংয়ের ডেপুটি পুলিশপ্রধান দাতুক মোহাম্মাদ উসুফ জান মোহাম্মাদ জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য একজন হাসপাতালে মারা যান।
এদিকে ঘটনাস্থল থেকে বাংলাদেশ কনস্যুলেট দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন বলেন, ধসেপড়া নির্মাণাধীন ভবনে হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য অপেক্ষা করা হচ্ছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: