- নির্বাচনের তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ
- দীর্ঘায়ু হতে চাইলে সকালে খালি পেটে আখরোট খান
- শীতে গ্লিসারিন ব্যবহারে সাবধান
- বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’: অপুর বিপরীতে আদর আজাদ ও নবাগত পীযূস
- ভাজাপোড়া খাওয়ার পর শরীর সুস্থ রাখতে যা করবেন
- জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
- তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
- যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির শুভেচ্ছা
- পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা
- পোস্টাল ব্যালটে রাখা হচ্ছে না নৌকাসহ ৪ প্রতীক
কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশিসহ ছয় অভিবাসীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও।
নিহত চার বাংলাদেশির মধ্যে দুইজনের বাড়ি ফেনীতে। বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত অন্য দুইজন পাকিস্তানি নাগরিক।
ফেনীর নিহতরা হলেন- ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।
নিহত মীর হোসেন ফরহাদের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম জানান, ফরহাদ পুড়ে অঙ্গার হয়ে গেছে। তার কাগজপত্র নিয়েও কিছু জটিলতা আছে। পরিবারের পক্ষ থেকে ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।
জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন ও ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার মিয়া কাতারে ফেনীর দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: