- পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: তারেক রহমান
- জ্বালানি সংকট: দূরপাল্লার বাসে প্রতি কিমিতে ৪ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব
- বিএনপির ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত, ঘোষণা সোমবার
- কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
- ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২
এনওসি ছাড়া ভারত থেকে দেশে ফিরতে পারবেন না বাংলাদেশিরা
কভিড পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন সীমান্ত বন্ধ থাকবে। এমন প্রেক্ষাপটে ভারত ভ্রমণরত বাংলাদেশিদের দেশে ফিরতে হলে অবশ্যই এনওসি (অনাপত্তিপত্র) লাগবে বলে বাংলাদেশের কলকতা উপহাইকমিশন থেকে সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্তে বিদেশিদের সবধরনের যাতায়াত বন্ধ থাকবে। এ সময় উপহাইকমিশনে ভিসা সেবা ও স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশিদের চলাচলও বন্ধ থাকবে।
যেসব বাংলাদেশি এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন এবং ভিসার মেয়াদোত্তীর্ণতাজনিত কারণে তাদের বাংলাদেশে ফেরত আসা প্রয়োজন তাদেরকে বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৭২ ঘণ্টার মেয়াদ থাকা তাদের কভিড নেগেটিভ সার্টিফিকেট এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন থেকে এনওসি নিতে হবে বাংলাদেশে প্রবেশের আগে। বাংলাদেশে স্থানীয় কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় কোয়ারেন্টিনের ব্যবস্থা করবে।
সার্কুলারে আরো বলা হয়েছে, কলকাতার উপহাইকমিশনের অনুমতি বা এনওসি ছাড়া কোনো বাংলাদেশি নাগরিক ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এনওসি পেতে বাংলাদেশে ফেরতের প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদন, ভারতে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর, পাসপোর্টের কপি, ভিসার পাতার কপি লাগবে।
যেকোনো প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশনের যোগাযোগ করা যাবে +৯১৩৩৪০১২৭৫০০ নম্বরে। এ ছাড়া উপহাইকমিশনের ফেসবুক ও টুইটারেও যোগাযোগ করা যাবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: