- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পর্তুগালে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৮ জুলাই) দেশটির ছোট জেলা সান্তারাই শহরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৩ জন পর্তুগিজ নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার দিন সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান বাংলাদেশি শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহিম আখন্দ (৪১)।
এদিকে, আহত দু’জন পর্তুগিজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা ও একজনকে উন্নত চিকিৎসার জন্য দেশটির রাজধানী লিসবনে পাঠানো হয়েছে।
নিহত শাহিনুর রহমানের দেশের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বালুখন্ড গ্রামে ও ইব্রাহিম আখন্দের মাদারীপুরের রাজৈর উপজেলায়।
বর্তমানে তাদের মৃতদেহ দেশটির সান্তারাই সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে। বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটির নেতৃবৃন্দরা দেশে মরদেহ পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: