- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
ডেনমার্কে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ডেনমার্কে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেঁটে দিনটি উদযাপন করা হয়। আলোচনা সভার প্রারম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও স্বাধীনতা আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের প্রতি দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের সস্মানীত সভাপতি জনাব খোকন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব নাঈম উদ্দিন খাঁনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তিতা করেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারন সস্পাদক মাহবুবুর রহমান।
আলোচনা সভায় বক্তিতা করেন, যুগ্ম-সাধারন সস্পাদক বোরহান উদ্দিন, মোছাদ্দেকুর রহমান রাসেল, সাদেকুল ইসলাম খোকন, সাংগঠনিক সস্পাদক শামীম খালাশী, মোহাম্মদ রোমেল মিয়া সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সস্পাদক মিজানুর রহমান খাঁন মিজান, অর্থসম্পাদক মোহাম্মদ শিপন, শ্রম বিষয়ক সস্পাদক আইয়ুব আলী,প্রবাসী কল্যান সস্পাদক আনোয়ার হোসেন পলাশ, সমাজ কল্যান সস্পাদক এরশাদ হোসেনসহ আরও অনেকে।
সহযোগী সংগঠনের পক্ষে থেকে বক্তিতা করেন, ডেনমার্ক আওয়ামী যুবলীগের আহবায়ক আমির হোসেন জীবন। অনুষ্ঠানের শেষাংশে কেক কেঁটে আনন্দ উৎসব করা হয় এবং বাংলাদেশের ধারাবাহিক উন্নায়ন ধরে ধারতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় রাখতে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের ঐক্যবন্ধ হয়ে কাজ করার জন্য গুরুত্ব দেওয়া হয়।
সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবার এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ ও সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকলের আত্বার শান্তি কামনা করে দোয়া করা হয়। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্হতা ও দীর্ঘ্রায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি জনাব খোকন মজুমদার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: