সর্বশেষ
- প্রোটিন হিসেবে ডিম-টমেটোর সালাদ কতটা কার্যকর?
- লালবাগ থানার মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
- সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
- হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন
- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দল ঘোষণা
- ভোজ্যতেলের দাম বাড়ছে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী
- চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, সবার চোখ এখন ট্রাম্পের দিকে
- খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে মিলবে আয়ের সুযোগ
- রোদে বের হওয়ার আগে ত্বক সুরক্ষায় যেসব ভুল এড়িয়ে চলবেন
সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত
28 March 2023, 2:21:47
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহযাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর গাল্ফ নিউজের।
সোমবার যাত্রীবাহী বাসটি একটি সেতুতে বিধ্বস্ত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।
আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ব্রেক ফেল করার ফলে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা এবং রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে।
নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: