- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
দক্ষিণ আফ্রিকার এক বাড়ি থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার
দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের এমবোম্বেলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। সোমবার তাদের উদ্ধার করা হয়।
পুমালাঙ্গা দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং এ অঞ্চলটির সঙ্গে সোয়াজিল্যান্ড ও মোজাম্বিকের সীমানা রয়েছে।
পুমালাঙ্গা প্রদেশের বিশেষ টাস্কফোর্সের একটি টিম অভিযান চালিয়ে এসব অভিবাসী উদ্ধারের পাশাপাশি ৫২ বছর বয়সী একজন দালালকে আটকের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সেলভি মোহলালার জানান, এহলানজেনি জেলা গোয়েন্দা দল সোমবার বিকালে দেশে পাচার করা হয়েছে বলে সন্দেহভাজন ১৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদের অভিযুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব অভিবাসীর এমবোম্বেলার বাইরে কামাগুতে একটি নির্দিষ্ট বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে তাদের তিন বেডরুমের একটি বাড়িতে ১৯ জন বাংলাদেশি পুরুষকে খুঁজে পান। অভিবাসীদের মোবাইল ফোনগুলো একটি প্লাস্টিকের ব্যাগে রাখা হয়েছিল। ফলে তাদের আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ ছিল না।
পুলিশ জানায়, ওই গাড়ির মালিককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া উদ্ধার অভিবাসীদের ইমিগ্রেশন আইনে ম্যাজিস্ট্রেট আদালতে চালান দেওয়া হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: