- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
- বাংলাদেশের মাটিতে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: গোলাম পরওয়ার
- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
- জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
- রুকয়া কী, কখন প্রয়োজন?
- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
দক্ষিণ আফ্রিকায় লরিচাপায় ৫ বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের সড়কে লরিচাপায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। হতাহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
শুক্রবার সকাল ৯টার দিকে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় একটি ট্যাক্সিকে লরি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা প্রবাসী শওকত বিন আশরাফ বলেন, সকাল ৯টার দিকে পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছলে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছি, নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী ও একজনের বাড়ি নোয়াখালী। তাদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: