- শীতে গ্লিসারিন ব্যবহারে সাবধান
- জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
- ওমরাহ পালন করতে সৌদিতে জায়েদ খান
- পরিবারসহ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
- তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
- ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
- পোস্টাল ব্যালটে রাখা হচ্ছে না নৌকাসহ ৪ প্রতীক
- দাম্পত্য জীবন মধুময় করতে যেসব আমল করবেন
- এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার, বাড়ল সময়
আকামা নবায়নে কুয়েতে আঙুলের ছাপ লাগবে না বাংলাদেশিদের
কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের প্রতিবার আকামা নবায়নের সময় আঙ্গুলের ছাপ নেওয়ার প্রক্রিয়া বাতিল করেছে দেশটির সরকার। স্থানীয় দৈনিক ‘আরব টাইমস’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগে বাংলাদেশি নাগরিকদের অপরাধমূলক রেকর্ড যাচাই করার পাশাপাশি জালিয়াতি এড়াতে পাসপোর্টে উল্লিখিত ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করতে প্রতিবার আকামা নবায়ন করতে আঙ্গুলে ছাপ দিতে হতো।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় জারি করা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে ২০২০ ও ২০২১ সালে আকামা নবায়নের সময় যারা আঙুলে ছাপ দিয়েছে তাদের আর আঙুলের ছাপ দেওয়ার প্রয়োজন হবে না। পূর্বে অথবা উল্লেখিত সময়ে আঙুলের ছাপ না দিয়ে থাকলে তাদের আঙুলের ছাপ দিয়ে আকামা নবায়ন করতে হবে।
বর্তমানে দেশটিতে ৮৬ হাজার গৃহকর্মীসহ প্রায় ২ লক্ষ ৫৮ হাজার বাংলাদেশি রয়েছে, ৯৯% পুরুষ। কুয়েতে শ্রম বাজার দখলে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এদিকে ভারতকে টপকে প্রথম অবস্থানে আরব মিশর। বাংলাদেশি শ্রমিকদের ভিসা পেতে লামানা ( বিশেষ অনুমতি) প্রয়োজন হয়। যেটা অন্য কোন দেশের ভিসা পেতে প্রয়োজন হয় না। এই ভিসা প্রক্রিয়া জটিলতা কারণে অন্যান্য দেশের তুলনায় কুয়েতে জনশক্তি রপ্তানিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। কুয়েতের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক আলোচনা ও সু সম্পর্ক বাড়ালে কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান উন্নতি সম্ভব হবে বলে মনে করেন কমিউনিটির নেতারা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: