ইন্টারনেট
হোম / প্রবাস / বিস্তারিত
ADS

ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির লাশ দেশে আসার প্রস্তুতি সম্পন্ন

3 February 2022, 5:06:26

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে গত ২৫ জানুয়ারি প্রচণ্ড ঠাণ্ডায় সাত বাংলাদেশির মৃত্যু হয়। এসব বাংলাদেশির মৃতদেহ দেশে পাঠাতে রোম বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রক্রিয়া শেষ করেছে।

ইতালির যে বিমানবন্দর থেকে লাশগুলো দেশে পাঠানো হবে, সেখানে ফ্লাইটের সীমাবদ্ধতা রয়েছে। ফলে হয়তো আরও কয়েকটি দিন বেশি লাগতে পারে।

এ বিষয়ে রোম বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রমকল্যাণ) মো. এরফানুল হক বলেন, দেশে লাশ পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিমান টিকিট পেলেই লাশ দেশে পাঠানো শুরু হবে। তবে কাতানিয়া থেকে সপ্তাহে একটিমাত্র বিমানে সর্বোচ্চ ২টি লাশ পাঠানো সম্ভব। ফলে এতে দীর্ঘ সময় লাগবে। তাই রোম হয়ে লাশ পাঠানোর প্রচেষ্টা চলছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: