- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর
লন্ডনে বঙ্গবন্ধুর নাতনি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গাড়িতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে রেখে যাওয়া হয়েছে। বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদে আছেন তিনি। রবিবার (৩ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যমকে টিউলিপ জানিয়েছেন, এ হামলার ঘটনায় তিনি ভীত নন।
লন্ডনের কিলবার্ন ও হ্যাম্পষ্টেড এলাকা থেকে নির্বাচিত লেবার দলীয় এই এমপি এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে করা হয়েছে। তবে গাড়ির জানালা ভাঙলেও গাড়ি থেকে কোনো কিছু চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি। তবে টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদ আছেন। তিনি আরো বলেন, যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিস্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি একটি উদ্দেশ্যমূলক হামলা। তবে টিউলিপ বলেন, এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না। তিনি এতে ভীত নন, তিনি তার কাজ করে যাবেন।
এই ঘটনার পর টিউলিপ সিদ্দিক লেবার পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছেন, সেই সঙ্গে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন টিউলিপ সিদ্দিক এমপিকে। ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই নানাভাবে টিউলিপ হেনস্থার শিকার হয়েছেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে নারী রাজনীতিবিদদের ওপর নানা ধরনের হয়রানিমূলক আক্রমণ বেড়ে গেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: