- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
ঢাকা-১৪ আসনে আ. লীগের মনোনয়ন কিনলেন যারা
ঢাকা-১৪ আসনে উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ ছয়জন।
শুক্রবার (০৪ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা।
মাইনুল হোসেন খান নিখিল ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করা অন্য পাঁচজন হলেন- দারুসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল হক হ্যাপী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, মিজানুর রহমান মিজান, শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু ও ডা. আরিফ।
এছাড়া কুমিল্লা -৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন। সিলেট-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ৭ জন।
ঢাকা-১৪ আসনে মনোনয়ন সংগ্রহকারী ফরিদুল হক হ্যাপি সাংবাদিকদের বলেন, ‘আগামী উপনির্বাচনে আমি ঢাকা-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী। এই আসনে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিলে আমি শিক্ষিত, শান্তিময়, সুশৃঙ্খল মিরপুর গড়তে চাই।’
ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা ৪ জুন (শুক্রবার) থেকে ১০ জুন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে পারবেন।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। তারই ধারাবাহিকতায় ১৪ জুলাই উপ নির্বাচনের ভোটের দিনক্ষণ ঠিক করে নির্বাচন কমিশন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: