- ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
খালেদা জিয়ার ফুসফুসের পানি অপসারণের পাইপ খুলে ফেলা হলো
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ধীরে উন্নতি হচ্ছে। বুধবার তার ফুসফুসের পানি অপসারণের জন্য স্থাপিত বুকের দুটি পাইপই খুলে ফেলা হয়েছে। বুধবার বাম পাশের পাইপটি এবং এক সপ্তাহ পর এদিন ডান পাশেরটি খুলে ফেলেছে। ১০ সদস্যের মেডিক্যাল টিম বৈঠক করে এই পাইপ খোলার সিদ্ধান্ত নেন।
বুধবার মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক এই তথ্য জানিয়েছেন। এখন তার ফুসফুসের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একজন চিকিত্সক জানান, ফিজিওথেরাপির অংশ হিসেবে এখন প্রতিদিনই একটু একটু করে তাকে হাঁটা-চলা করানো হয়। তবে করোনা-পরবর্তী জটিলতায় কিডনির সমস্যা এখনো শঙ্কামুক্ত হয়নি। হার্টবিট বাড়ার কারণে তাকে আরো কিছুদিন সিসিইউতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুলশানের বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিত্সক টিমের অধীনে থাকার পর তাদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: