ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

22 September 2025, 5:18:09

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। আজ (সোমবার) সকাল ৮টা ২৫ মিনিটে তিনি ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন।

নুরের সঙ্গে রয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পিজি হাসপাতালের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। সিঙ্গাপুরে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত অবস্থায় নুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ ও বুক রক্তে সিক্ত ছিল। পরদিন সকালে তার জ্ঞান ফেরে এবং এরপর তিনি দু’সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: