- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- দাম কমল জেট ফুয়েলের
- গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান
- হাদিস অস্বীকার থেকে সাবধান
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
‘আশা করি আল্লাহর রহমতে দ্রুত করোনা থেকে পরিত্রাণ পাব’
দেশবাসীকে ১৪ দলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। শুক্রবার (১৪ মে) এক ভিডিও বার্তায় আমির হোসেন আমু বলেন, করোনা মহামারির কারণে দেশবাসী স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারছে না। মহান রাব্বুল আলামীনের দরবারে দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও করোনা উত্তরণে কায়োমনোবাক্যে দোয়া প্রার্থনা করে। তিনি প্রত্যাশা করেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে দেশের মানুষ দ্রুত এই মহামারি ও বিপদ থেকে পরিত্রাণ পাবে।
আমু বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচেষ্টা থাকা উচিত। প্রথমবার থেকেই এই সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়ে আসছিলেন তা সঠিকভাবে পালন করা হলে যেটুকু ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি তা হয়তো হতো না। করোনা প্রতিরোধে সবাইকে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান আমির হোসেন আমু।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: