করোনা মুক্ত হলেন খালেদা জিয়া
করোনা ভাইরাস মুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার (৬ মে) সকালে করোনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ এসেছে। তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে বোর্ডের সঙ্গে কথা বলতে এভার কেয়ার হাসপাতালে গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ৩ মে থেকে শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসকরা খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করে। হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। গত ২৭ এপ্রিল গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।
এদিকে, খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৬ মে) বেলা দেড়টায় এভারকেয়ার হাসপাতালে পৌছান মির্জা ফখরুল। সেখানে তিনি চিকিৎসকদের সাথে বসেছেন বলে জানা যায়।
হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করতে বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড। সেখানে তার সর্বশেষ পরীক্ষা রিপোর্টগুলো পর্যালোচনা করা হবে। প্রতিদিন তাকে ৩ থেকে ৪ লিটার অক্সিজেন দিতে হচ্ছে। ডায়াবেটিকসের মাত্রাও বৃহস্পতিবার অনেক বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত ৩ মে থেকে শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসকরা খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করে। হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: