- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দল ঘোষণা
- হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন
- লালবাগ থানার মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
- খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
- সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
- এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- ভোজ্যতেলের দাম বাড়ছে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী
- বিরল পঞ্জিকাভিত্তিক ঘটনা, এক বছরেই তিন ঈদ ও দুই হজ
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে মিলবে আয়ের সুযোগ
বিকালে হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে
শারীরিক পরীক্ষার অংশ হিসেবে আজ বিকালে হাসপাতালে নেয়া হবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।
শনিবার বিকাল ৩টায় তাকে রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।
খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় ওই বছরের ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
একপর্যায়ে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন। ১৯ জুন বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নেওয়ার জন্য খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারির প্রেক্ষাপটে ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে তিনি তার গুলশানের বাসায় অবস্থান করছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: