- এক মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবে মিলছে না মুক্তি
- মুখের ঘাম এড়াতে পাউডার কতটা কার্যকর
- ‘হাওয়া’র রেকর্ড ভেঙে দিলো ‘বনলতা এক্সপ্রেস’
- গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা
- চার জাহাজে দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল
- সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম, শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের
- পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত
- সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার: প্রধানমন্ত্রী
- যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি
বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি: সিইসি
সংলাপের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, বরং অনানুষ্ঠানিক বৈঠকের জন্য দলটিকে চিঠি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না।
মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, বলা হচ্ছ- বিএনপি মহাসচিবকে সংলাপের জন্য পত্র দিয়েছি। বিষয়টি আনুষ্ঠানিক নয়, একটি চিঠি দিয়েছিলাম বৃহস্পতিবার শেষ বেলায়। আমার মনে হয়, চিঠিটা ওনারা (বিএনপি) পেয়েছেন। আমার কাছে কোনো জবাব আসেনি। ধরে নিচ্ছি তারা পেয়েছেন।
তিনি বলেন, গাইবান্ধায় ভোট বন্ধের ইস্যুতে ১৩৪ জনের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারও পদক্ষেপ নেবে ইসি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিএনপি ও সমমনা দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান সিইসি কাজী হাবিবুল আউয়াল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: