- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
- সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন ছাত্রলীগ নেতা সনজিত
প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস। মঙ্গলবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিতকে গ্রেড-৯ এর বেতনের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩০৬০/ টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে যোগদানের তারিখ থেকে যুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এমন আদেশের পর এক প্রতিক্রিয়ায় সনজিত ঢাকা মেইলকে বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার অভিভাবক। উনি যেখানে যেভাবে আমাকে পাশে রাখবেন আমি সেভাবেই কাজ করে যাবে। এটি আমার পরম সৌভাগ্য যে দেশরত্ন আমাকে তাঁর পাশে থেকে কাজ করার সুযোগ দিয়েছেন।
২০১৮ সালের ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হন সনজিত।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: