- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- ‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- শালগম খাওয়ার উপকারিতা
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
৭ মার্চ সমাবেশের ডাক বিএনপির
আগামী ৭ মার্চ রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দির দিনে ওইদিন দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।
শনিবার সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি।
বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু যুগান্তরকে বলেন, চলমান মামলা-হামলা-গ্রেফতারসহ আরও কিছু দাবিতে ৭ মার্চ নয়াপল্টনে সমাবেশ করা হবে। আমরা ইতোমধ্যে সহযোগিতার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছি।
২০০৭ সালের ৭ মার্চ ওয়ান ইলেভেনের সরকার গ্রেফতার করেছিল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই থেকে এদিনকে কারাবন্দি দিবস হিসেবে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
শনিবারও সব মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এ পদযাত্রা থেকে ১১ মার্চ সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির আগে আবারও নয়াপল্টনে সমাবেশের ডাক দিল বিএনপি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: